এন্ড্রু কিশোরের চিকিৎসা অর্থ জোগাতে অনলাইনে ফান্ডিং

২৪ নভেম্বর, ২০১৯ ১৮:০১  
ক্যানসার আক্রান্ত বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসা ব্যয় নির্বাহে অনলাইনে তহবিল সংগ্রহ করছেন তার পরিবার। ‘গো ফান্ড মি’ নামের ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় ২৫ হাজার ডলার সংগ্রহ করা হচ্ছে। দুই কোটিরও বেশি টাকা পারিবারিকভাবে সংস্থান করতে না পারায় অনলাইনে এন্ড্রু কিশেঅরের অনুকূলে স্ত্রী লিপিকা এন্ড্রুর পক্ষে ফান্ডিংয়ের আবেদন করেছেন সানি মনির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬৯ ডলার সংগ্রহ হয়েছিলো। ‘গো ফান্ড মি’ নামের ওয়েবসাইটে লিপিকা এন্ড্রু কিশোর জানান, শিল্পীর শরীরে ক্যানসারের অস্তিত্ব পাওয়া গেছে। অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘকালীন এ চিকিৎসার তেমন কোনও পূর্ব প্রস্তুতি না নিয়ে গেলেও ডাক্তারদের পরামর্শে দ্রুত তার চিকিৎসা শুরু হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ডাক্তার লিমসুন থাইয়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। জানা যায়, হাসপাতালের চিকিৎসা বোর্ডের কাগজপত্র নিয়ে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা এই অনলাইন ফান্ডিংটির পেজ চালু করেন।